২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীর ঘোষণায় বস্ত্র ব্যবসায়ীরা নিরাশ হবেন: আনিসুল

মন্দা মোকাবিলায় সরকার ঘোষিত সহায়তায় তৈরি পোশাক রপ্তানিকারকরা নিরাশ হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি বস্ত্র ব্যবসায়ী আনিসুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মন্দা মোকাবিলায় সরকার ঘোষিত সহায়তায় তৈরি পোশাক রপ্তানিকারকরা নিরাশ হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি বস্ত্র ব্যবসায়ী আনিসুল হক। রোববার এসংক্রান্ত অর্থমন্ত্রীর ঘোষণার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, "বস্ত্র খাতে নগদ সহায়তার পরিমাণ বাড়ালে ভালো হতো। এতে করে তৈরি পোশাক রপ্তানিকারকরা নিরাশ হবেন।" আনিসুল হক বলেন, "সার্বিকভাবে এটা একটি সরকারের অর্থনৈতিক কার্যক্রমের প্যাকেজ। বর্তমান বিশ্বমন্দার পেক্ষাপটে প্রণোদনা বলতে আমরা যা বুঝি, সেটা অর্থমন্ত্রীীর প্যাকেজ থেকে বোঝা কিছুটা দুস্কর। "বিশ্বমন্দা মোকাবিলার জন্য বিভিন্ন দেশ যে স্টিমুলাস (প্রণোদনা) প্যাকেজ ঘোষণা করেছে, অর্থমন্ত্রীর ঘোষিত প্যাকেজকে সম্পূর্ণভাবে তেমনটি বলা যায় না।" সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "এটা দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক পদক্ষেপ। তবে এই প্যাকেজে অনেক কিছু আছে যা আশ্বাসের পর্যায়ে, এগুলো দ্রুত সিদ্ধান্তের পর্যায়ে নিয়ে যাওয়া উচিৎ।" এফবিসিসিআই প্রধান বলেন, প্যাকেজে পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ রপ্তানিতে নগদ আর্থিক সহায়তার পরিমান বাড়ানোর ফলে এ সব খাতের ক্ষতি কাটিয় ওঠা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৬২১ ঘ.