আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ব্যাংক আমানতের সুদের হারও কমছে। মন্দা মোকাবেলায় ব্যাংক ঋণের সুদের হার কমানোর প্রতিশ্র"তির পরেরদিন বুধবার আমানতের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছেন বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা। বিস্তারিত জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।
বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে বৈঠকে ব্যাংক নির্বাহীরা ব্যাংক ঋণের সুদের হার কমানোর পাশাপাশি আমানতের সুদের হার কমানোরও প্রস্তাব করেন।
এতে অর্থমন্ত্রীর সম্মতি পাওয়ার পর বেসরকারি ব্যাংকগুলো ব্যাংক ঋণের সুদের হারের পাশাপাশি আমানতের সুদের হারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বিশ্ব মন্দার প্রেক্ষাপটে ভোক্তা ও ক্রেডিট কার্ড ছাড়া উৎপাদনমুখী সব খাতের ব্যাংক ঋণের সুদের হার সর্বোচ্চ ১৩ শতাংশে নামিয়ে আনার ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়।
ওই বৈঠকে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীরা আমনতের সুদের কমানোর দাবি জানালেও কেন্দ্রীয় ব্যাংক তাতে রাজি হয়নি।
এরপর বুধবার ওই নির্বাহীরা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে আমানতের সুদের হার কমানোর ব্যাপারে রাজি করাতে সক্ষম হন।
বৈঠক শেষে অর্থমন্ত্রী ব্যাংক নির্বাহীদের সঙ্গে সুর মিলিয়ে আমানতের সুদের হার কমানোর পক্ষে যুক্তি উপস্থাপন করে উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমানতের সুদের হার না কমলে ব্যাংক ঋণের সুদের হার কমবে কিভাবে?"
তিনি বলেন, "মূল্যস্ফীতি বর্তমানে বেশ খানিকটা কমে এসেছে। এ পরিস্থিতিতে আমানতের সুদের হার কিছুটা কমলে আমানতকারীদের খুব বেশি সমস্যা হবে না।"
আমানতের সুদের হার কি পরিমাণ কমবে- এ প্রশ্নের উত্তরে মাহমুদ সাত্তার বলেন, "বাংলাদেশ ব্যাংক আমাদের ব্যাংক ঋণের সুদের হার ও আমানতের সুদের হারের মধ্যে পার্থক্য বা ব্যবধান (
bdnews24