চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- চট্টগ্রাম বন্দরকে আঞ্চলিক পরিবহনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মহিউদ্দিন খান আলমগীর।
রোববার দুপুরে চট্টগ্রাম বন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বাণিজ্যিক আদান-প্রদান বাড়াতে চট্টগ্রাম বন্দরকে পার্শ্ববর্তী দেশগুলোর ব্যবহার উপযোগী করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে 'হঠাৎ করে' ডক শ্রমিক পরিচালনা বোর্ড বিলুপ্ত করা ঠিক হয়নি। মহিউদ্দিন খান আলমগীর বলেন, গত দুই বছরে যা ঘটেছে তা উল্টে দেওয়া সম্ভব নয়। তবে 'শ্রমিকদের স্বার্থবিরোধী' কোনও কার্যক্রম সমর্থন করা হবে না বলে তিনি জানান।
শ্রমিক কল্যাণের বিষয়টিতে নজর দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হয়েছে বলে সাংসদ উল্লেখ করেন।
বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, বীরেন সিকদার, মইনুদ্দিন খান বাদল, খালেদুর রহমান টিটো, এস কে আবু বাকের,ব
bdnews24