২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার মানোয়ন্ননে বাংলাদেশকে প্রায় ৮ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

উচ্চ শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহজ শর্তে ৮ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি ও প্রাসঙ্গিক বিষয়ের মান উন্নয়ন এবং গবেষণার কাজে এ অর্থ ব্যয় করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে সহজ শর্তে ৮ কোটি ১০ লাখ ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি ও প্রাসঙ্গিক বিষয়ের মান উন্নয়ন এবং গবেষণার কাজে এ অর্থ ব্যয় করা হবে। রোববার বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ব্যাপারে একটি ঋণচুক্তি স্বাক্ষর হয়েছে বলে বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, 'দি হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট' শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশকে এই ঋণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় 'বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক' শীর্ষক একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নেটওয়ার্ক গড়ে তোলা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) সকালে এ চুক্তি স্বাক্ষর হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১৫ঘ.