২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ প্রণোদনা নয়, ভর্তুকি ও ঋণের পক্ষে মুহিত

মন্দার প্রভাব মোকাবেলায় নগদ টাকার প্রণোদনা নয়, বরং ভর্তুকি দেওয়াকেই বেছে নিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সঙ্কটের কবলে পড়া রপ্তানিকারকদের জন্য একটি বিশেষ সরকারি-বেসরকারি তহবিল গঠনের ধারণার প্রতিও সমর্থন ব্যক্ত করেন তিনি।(বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 11:43 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্দার প্রভাব মোকাবেলায় নগদ টাকার প্রণোদনা নয়, বরং ভর্তুকি দেওয়াকেই বেছে নিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সঙ্কটের কবলে পড়া রপ্তানিকারকদের জন্য একটি বিশেষ সরকারি-বেসরকারি তহবিল গঠনের ধারণার প্রতিও সমর্থন ব্যক্ত করেন তিনি। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখে ব্যবসায়ীদের বহুল আলোচিত আর্থিক অনুপ্রেরণার দাবি প্রসঙ্গে মুহিত বলেন, সরকার স্রেফ নগদ টাকা হাতে তুলে দেবে এমনটা প্রত্যাশা করা বাস্তবানুগ নয়। অর্থমন্ত্রী শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ আয়োজিত দু'দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "এর চেয়ে আমি বরং ভর্তুকির স