ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট রাজস্ব আদায়, রেমিটেন্স প্রবাহ ও রপ্তানির ওপর চাপ সৃষ্টি করায় ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমে যেতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক (এডিবি)।
বহুজাতিক ঋণদানকারী প্রতিষ্ঠান এডিবি-র বার্ষিক প্রকাশনা 'এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০০৯'-এ বলা হয়, মোট দেশীয় উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার বর্তমান অর্থবছরের ৬.২ শতাংশ থেকে ২০০৯-১০ অর্থবছরে ৫.৬ শতাংশে নেমে আসবে।
মঙ্গলবার প্রকাশিত এ রিপোর্টে আভাস দেওয়া হয়, ২০১০-১১ অর্থবছরে জিডিবি প্রবৃদ্ধির হার আরো কমে ৫.২ শতাংশে দাঁড়াবে।
ডেভলপমেন্ট আউটলুকের প্রকাশনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এডিবির আবাসিক প্রতিনিধি পল জে হেইটেন্স বলেন, আন্তর্জাতিক আর্থিক বাজার ব্যবস্থার সঙ্গে সীমিত সংশ্লিষ্টতার কারণে বাংলাদেশের অর্থনীতিতে বৈশ্বিক অর্থনীতির প্রথম পর্যায়ের প্রতিক্রিয়া বলতে গেলে পড়েনি।
কিন্তু বিদেশ থেকে শ্রমিকের ফিরে আসা, নতুন বিদেশগামী শ্রমিকের সংখ্যা হ্রাস ও রপ্তানি কমে যাওয়ার কথা উল্লেখ করে হেইটেন্স বলেন, রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ায় বৈশ্বিক সঙ্কটের দ্বিতীয় পর্যায়ের প্রতিক্রিয়া বাংলাদেশে পড়বে।
রিপোর্টে বলা হয়, বৈশ্বিক আর্থিক সঙ্কট ঋণ বাজার থেকে প্রকৃত অর্থনীতিতে ছড়িয়ে পড়ায় রেমিটেন্স প্রবাহ কমে যাওয়া অনিবার্য ।
এডিবির হিসেব অনুযায়ী, ২০০৭-০৮ অর্থবছরে ৩২ শতাংশেরও বেশি বৃদ্ধি পেলেও রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছরে কমে ২০ শতাংশে নেমে আসবে।
রিপোর্টে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধির হার আরো ১৫ শতাংশ কমে যাবে।
এতে আরো বলা হয়, সা
bdnews24