২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি বছর ৫০০ কোটি টাকার পণ্য রপ্তানির লক্ষ্য প্রাণের

প্রতি বছর ৫০০ কোটি টাকার পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশের প্রধান কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্র"প। আগামী তিন বছরের মধ্যে তারা এ লক্ষ্য অর্জন করতে চায়। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতি বছর ৫০০ কোটি টাকার পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশের প্রধান কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্র"প। আগামী তিন বছরের মধ্যে তারা এ লক্ষ্য অর্জন করতে চায়। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্র"পের প্রধান নির্বাহী আমজাদ খান চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, "বর্তমানে বছরে প্রায় ১৫০ কোটি টাকার পণ্য রপ্তানি করছে প্রাণ গ্র"প। আগামী তিন বছরের মধ্যে এর পরিমাণ বছরপ্রতি ৫০০ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছি আমরা।" প্রাণের প্রধান নির্বাহী জানান, প্রাণ গ্র"প উত্তর পূর্ব ভারতের আগরতলাতে ৫০ লাখ ডলার বিনিয়োগ করে কৃষিপণ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ শুরু করেছে। এর জন্য ২০ লাখ ডলার দেশ থেকে নিয়ে যাওয়ার এবং ৩০ লাখ ডলার সেখান থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছি। আগরতলায় বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক গ্র"পের সদস্য ইন্টান্যাশনাল ফিনান্স করপোরেশন (আইএফসি) থেকে দেড় কোটি ডলার ঋণ সহায়তা পাওয়ার ঘোষণাও দেন প্রাণ গ্র"পের প্রধান নির্বাহী। দেশীয় ব্যাংকগুলোর তুলনায় অপেক্ষাকৃত কম সুদের এ ঋণের অর্থ দিয়ে প্রতিষ্ঠানটিকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগী করে তোলার লক্ষ্যে কৌশলগত বিনিয়োগ পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে আইএফসির আঞ্চলিক ম্যানেজার পার ক্যালারহগ জানান, তারা আশা করছেন বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় এ ঋণ প্রাণ গ্র"পের উৎপাদন ও রপ্তানিকে শক্তিশালী করবে। বাংলাদেশে এ প্রথমবারের মতো কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে আইএফসি অর্থায়ন করলো বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আইএফসির ওয়েবসাইটের তথ্যমতে, ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিদ্যুৎ, টেলিযোগাযোগ, সিমেন্ট ও অর্থবাজারসহ বিভিন্ন খাতে ১১টি প্রকল্পের অধীনে ১৭৯ দশমিক ৮২ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে তারা। ১৯৯২ সালে যাত্রা শুরু করা প্রাণ গ্র"প