ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ওয়ারিদ টেলিকম রোববার থেকে নকিয়া হ্যান্ডসেট ও জেম প্রি-পেইড সংযোগসহ একটি নতুন প্যাকেজ বাজারে ছেড়েছে।
ওয়ারিদ টেলিকমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, কোনো গ্রাহক সাড়ে তিন হাজার টাকার টকটাইম কিনলে একটি নকিয়া ১২০৮ হ্যান্ডসেট এবং একটি জেম প্রিপেইড সংযোগ বিনামূল্যে পাবেন।
নতুন প্যাকেজ গ্রহণকারী ওয়ারিদ গ্রাহক মোবাইল সংযোগ চালু করার সঙ্গে সঙ্গে ১ হাজার ৫০০ টাকার টক-টাইম পাবেন। ৩০শে জুন, ২০১০ সালের মধ্যে যে কোনো সময়ে গ্রাহক সর্বমোট ৫০০টাকা রিচার্জ করলে সঙ্গে সঙ্গে বাকি দুই হাজার টাকার টক-টাইম পাবেন।
ফ্রি টক-টাইম দিয়ে যে কোনো মোবাইলে কল ও এসএমএস, সব ফিক্সড ফোন লাইনে লোকাল, এনডব্লিউডি, আইএসডি ও ই-আইএসডি কল এবং জিপিআরএস বা এজ-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০০৪ঘ.
bdnews24