২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের ডিলারশিপ দিয়ে নেতা-কর্মী লালন করেছে জোট সরকার: মতিয়া চৌধুরী

বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সারের ডিলারশিপ দিয়ে তাদের নেতা-কর্মীদের লালন-পালন করেছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের সার ব্যবস্থাপনারও সমালোচনা করেন তিনি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 10:11 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার সারের ডিলারশিপ দিয়ে তাদের নেতা-কর্মীদের লালন-পালন করেছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকারের সার ব্যবস্থাপনারও সমালোচনা করেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ মিলানয়তনে মঙ্গলবার 'ইন্টারন্যাশনারল কনফারেন্স অন প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড সিড ফর ফুড সিকিউরিটি' শীর্ষক তিনদিনের এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ সমালোচনা করেন। সম্মেলনের আয়োজন করেছে প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জেনেটিকস সোসাইটি অব বাংলাদেশ (পিবিজিএসবি)। এটি শেষ হবে ১২ মার্চ। কৃষিমন্ত্রী বলেন, "কৃষকের হাতে সময় মতো সার পৌঁছে দিতে আমরা যথাযথ উদ্যোগ নিয়েছি। স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে।" গত জোট সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে সার ব্যবস্থাপনার সমালোচনা করে মন্ত্রী বলেন, "এ সময়ে কি অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা সবাই জানে।" মতিয়া চৌধুরী বলেন, ডিলারদের যথাযথ সার বিতরণের বিষয়টি তদারক করে দেখার জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের মূল্যহ্রাসের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকারস বলেন, স্বাধীনতার পর থেকে কৃষিক্ষেত্রে বাংলাদেশের একটি উল্লেখযোগ্য কৃতিত্ব হলো নতুন ধরনের বিভিন্ন ধান উদ্ভাবন ও স