২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল টিআইএন দাখিলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

ভুয়া বা জাল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এনবিআরের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যারা সঠিক টিআইএন গ্রহণ করবেন তারা এর আওতায় পড়বেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- ভুয়া বা জাল কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দাখিলকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে এনবিআরের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে যারা সঠিক টিআইএন গ্রহণ করবেন তারা এর আওতায় পড়বেন না। বৃহস্পতিবার এনবিআর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ একথা জানান। চেয়ারম্যান জানান,আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জাল টিআইএন দাখিলকারীরা তিন হাজার টাকা অগ্রিম আয়কর পরিশোধ করে আসল সনদ গ্রহণের সুযোগ পাবেন। তিনি সাবধান করে দিয়ে বলেন, যারা জাল টিআইএন দাখিল করে রাজউকের জমি বরাদ্দ পাবেন তাদের জমি বরাদ্দ বাতিল হয়ে যাবে। ইতোমধ্যে রাজউককে এ সংক্রান্ত দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এ রকম জাল সনদ দিয়ে জমি, ফ্ল্যাট, গাড়ি অথবা অন্য কিছু কেনা হলে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের প্রচলিত আইনে জাল সনদ দাখিল একটি দণ্ডনীয় অপরাধ। আয়কর অধ্যাদেশে এ ধরনের অপরাধের জন্য তিন মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। আব্দুল মজিদ বলেন, জালিয়াতি প্রতিরোধের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় বাড়াতেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে এক পরিসংখ্যান দিয়ে তিনি জানান, এনবিআরের পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কাছে দাখিল করা টিআইএন যাচাই করে দেখা গেছে, ২০০৮ সালে গাড়ি নিবন্ধন ও ফিটনেস নবায়নের জন্য বিআরটিএতে জমা পড়া তিন হাজার ৪৪৮টি টিআইএন সনদের মধ্যে ৫৭৪টিই ভুয়া বা জাল। আর চলতি বছরের (২০০৯) জানুয়ারি ও ফেব্র"য়ারি মাসে দাখিল করা এক হাজার ৫৪৮টি টিনের ২৫২টি ছিল জাল। ব্যবসায়ীদের মধ্যে এ জালিয়াতির প্রবণতার উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ জুয়েলারী সমিতির ৬৪৭ জন সদস্যের মধ্যে ১৭৯ জন সদস্যের সনদ ছিল জাল। জমি বা ফ্ল্যাট কেনা, ট্রেড লাইসেন্স এবং বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 'ক্রেডিট কার্ড' ইস্যুর ক্ষেত্রে ভুয়া টিন দাখিল করা হচ্ছে জানিয়ে এনবিআর প্রধান বলেন, "এ জালিয়াতির ঘটনা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।" আবদুল মজিদ বলেন, "জালিয়াতির কারণে দেশের সম্ভাব্য করদাতাদের একটি বড় অংশ একদিকে যেমন কর ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে, অন্যদিকে কর ভিত্তি স