২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেড শ্রেণীর শেয়ারের ব্যাপারে ডিএসই'র কঠোর পদক্ষেপ

পুঁজিবাজারে 'অকার্যকর' জেড শ্রেণীর শেয়ারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কঠোর পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 07:33 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ৪মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- পুঁজিবাজারে 'অকার্যকর' জেড শ্রেণীর শেয়ারের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার ডিএসই সভাপতি রকিবুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, "দৈনন্দিন লেনদেনের তালিকায় থাকা লাভজনক শীর্ষ ১০ কোম্পানির মধ্যে জেড শ্রেণীর কোম্পানির শেয়ার অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" অকার্যকর এসব প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ডিএসই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, "ইতোমধ্যে এরকম ৯টি কোম্পানিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।" অকার্যকর কোম্পানি বলতে বাস্তবে অস্তিত্বহীন অথচ কাগজপত্রে অস্তিত্ব রয়েছে এমন প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে বলে জানান রকিবুর রহমান। যেসব প্রতিষ্ঠান মুনাফা ঘোষণা করে না এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা হয় না সেসব প্রতিষ্ঠানকে জেড শ্রেণীতে রাখা হয়েছে। পুঁজিবাজারে এই শ্রেণী তৈরির মাধ্যমে বিনিয়োগকারীদের এ ধরনের প্রতিষ্ঠানের শেয়ারের ব্যাপারে সতর্ক করা হয়েছে। ডিএসই প্রধান আরো জানান, অস্বাভাবিকমাত্রায় সূচক ওঠা-নামায় জেড শ্রেণীর শেয়ারের যথেষ্ট ভূমিকা রয়েছে। যখনই বাজার চাঙা হযে ওঠে তখন এসব শেয়ারের চাহিদাও বেড়ে যায়। এতে বিনিয়োগকারীরা এসব প্রতিষ্ঠানে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠে। স