২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নির্বাচনে রেকর্ড ভোট পড়েছে

দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরী পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) 'এর নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। ঢাকা এবং চট্রগ্রাম মিলে এবার ভোট পড়েছে ৯০.৬২ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা,ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ ২৪ ডটকম) - দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরী পোষাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ তৈরী পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) 'এর নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন। ঢাকা এবং চট্রগ্রাম মিলে এবার ভোট পড়েছে ৯০.৬২ শতাংশ। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টায় ভোট গ্রহন শেষে প্রায় ১ ঘন্টা পর সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে ভোট গণনা শুরু হয়। ঢাকায় মোট ভোট পড়েছে ১হাজার ৯৩৪টি। এখানে মোট ভোটার ২ হাজার ১২২জন। ভোট পড়ার হার ৯০.৬৭ শতাংশ। একই ভাবে চট্রগ্রামে ৫৫৬টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৫০৩টি। যার হার ৯০.৪৭ শতাংশ। বিজিএমইএ নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান লে.কর্নেল (অব.) অনিসুজ্জামান বিডিনিউজ ২৪ ডটকমকে জানান, বিজিএমইএ'র ইতিহাসে এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে এনভয় গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং ডেকো গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদৎ হোসেন কিরণের নেতৃত্বে ফোরাম গ্র"প প্রতিদ্বন্দ্বিতা করছে। ২৭ জন পরিচালক নির্বাচিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্টিত হয়। ২৭ জন পরিচালকের মধ্যে ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জন নির্বাচিত হবেন। বিডিনিউজ ২৪ ডটকম / এএরএইচ / এলএইচ /এইচএ/১৯৩৩ঘ.