২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার

তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচন মঙ্গলবার। ২৭ জন পরিচালক নির্বাচিত করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএ কার্যালয়ে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এসব পদের জন্য এনভয় গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং ডেকো গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক এম শাহাদৎ হোসেন কিরণের নেতৃত্বে ফোরাম গ্র"প প্রতিদ্বন্দ্বিতা করছে। সভাপতি নির্বাচিত হলে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব কাটিয়ে পোশাক শিল্পের রপ্তানি বাড়ানো, নানা ধরণের আর্থিক ও কারিগরি সহায়তা এবং শ্রমিক স্বার্থ সংরক্ষণসহ নানা বিষয় নিয়ে কাজ করবেন বলে উভয় নেতা প্রতিশ্র"তি দিয়েছেন। বিজিএমইএর মোট ভোটারের সংখ্যা ২৬৭৮। এরমধ্যে ঢাকায় ২১২২ জন এবং চট্টগ্রামে ৫৫৬ জন। ২৭ জন পরিচালকের মধ্যে ঢাকা থেকে ২০ জন এবং চট্টগ্রাম থেকে ৭ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ টেরি টাওয়েল ও লিনেন প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির চেয়ারম্যান এম আনিসুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯৪৬ঘ.