ঢাকা, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটে বিদেশি সাহায্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা না থাকলেও নিজেদের অদক্ষতার কারণে চলতি অর্থ বছর এই সাহায্যের ব্যবহার কমে আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সচিবালয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে দেশে বৈদেশিক সাহায্যের প্রবাহ কমবে না। তবে বিদেশি সাহায্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের অদক্ষতার কারণে চলতি ২০০৮-০৯ অর্থ বছরে বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিশ্র"ত সাহায্যের ব্যবহার হয়তো কমতে পারে।"
অর্থমন্ত্রী আরও বলেন, "এর আগেও বিভিন্ন সময়ে আমরা আমাদের অদক্ষতার কারণে প্রতিশ্র"ত বিদেশি সাহায্যের পুরোটা ব্যবহার করতে পারিনি। এবার সরকার বদলের কারণে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্প প্রণয়নসহ নানাবিধ সমস্যার কারণে হয়তো প্রতিশ্র"ত বিদেশি সাহায্যের পুরোটা ব্যবহার করা যাবে না।"
বৈশ্বিক অর্থনীতির মন্দা মোকাবিলার জন্য করণীয় নির্ধারণে সরকার 'টাস্কফোর্স' গঠনে যে উদ্যোগ নিয়েছে তাতে প্রধান বিরোধীদল বিএনপি'র প্রতিনিধিরা থাকবে বলে আশা করছেন মুহিত।
অর্থমন্ত্রী বলেন, "সবাইকে নিয়ে (সরকার, বিরোধীদল, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে) খুব শিগগিরই এই 'টাস্কফোর্স' গঠন করা হবে।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থমন্ত্রী বিশ্ব মন্দা মোকাবিলায় জন্য করণীয় নির্ধারণে সরকার, বিরোধীদল, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছিলেন।
বৈঠকে আইবিএফবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফোরামের সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২১৫২ঘ.
bdnews24