ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্য বাড়াতে মে মাসের মধ্যে মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই করা হচ্ছে।
এছাড়া আগামী মাসের মাঝামাঝি সময়ে হিমালয়ের কোলের দেশটিতে বাংলাদেশী পণ্যের বাণিজ্য মেলা আয়োজন করা হবে।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান বুধবার তার সচিবালয় কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সেরিং দর্জির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের একথা বলেন।
ফারুক খান বলেন, ভুটানের সঙ্গে বাণিজ্য সুবিধা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা করা হয়েছে। ভুটানে বাংলাদেশের বাণিজ্য সুবিধা স
bdnews24