২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএস ট্রেড-শো শুরু

অষ্টাদশ ইউএস ট্রেড-শো হোটেল শেরাটনে শুরু হয়েছে। তিন দিনের এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ ২৪ ডটকম)- অষ্টাদশ ইউএস ট্রেড-শো হোটেল শেরাটনে শুরু হয়েছে। তিন দিনের এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করে বলেন, ইউএস ট্রেড-শো'র মাধ্যমে দেশের ব্যবসায়ীরা তাদের পণ্যের মান যাচাই ও তা উন্নত করার সুযোগ পাবেন। মন্ত্রী বলেন, এছাড়া উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধিরও সুযোগ হবে। আরো বেশি পণ্য রপ্তানির সুযোগেরও সৃষ্টি হবে যুক্তরাষ্ট্রের বাজারে । তিনি বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কম। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, আমেরিকান চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ এবং অ্যামচেম-এর নির্বাহী পরিচালক এ গফুর উপস্থিত ছিলেন। ইউএস দূতাবাস ও এ্যামচেম যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মন্ত্রী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় আমেরিকার সুবিখ্যাত বিভিন্ন কোম্পানীর পণ্য সামগ্রী নিয়ে ৯৫টি স্টল অংশ গ্রহণ করেছে। যা প্রতিনি সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। বিডিনিউজ ২৪ ডটকম/আরএই্চএন/টিআর/১৯৫৩ঘ.