২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট আমলে সর্বোচ্চ সরকারি বিজ্ঞাপন পেয়েছে ইনকিলাব, দ্বিতীয় দিনকাল, চতুর্থ সংগ্রাম

বিগত বিএনপি জামায়াত জোট সরকারের ৫ বছরে সর্বোচ্চ সরকারি বিজ্ঞাপন পেয়েছে দৈনিক ইনকিলাব। এসময়ে পত্রিকাটি প্রায় সাত কোটি সাড়ে ৮৭ লাখ টাকার বিজ্ঞাপন পায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিগত বিএনপি জামায়াত জোট সরকারের ৫ বছরে সর্বোচ্চ সরকারি বিজ্ঞাপন পেয়েছে দৈনিক ইনকিলাব। এসময়ে পত্রিকাটি প্রায় সাত কোটি সাড়ে ৮৭ লাখ টাকার বিজ্ঞাপন পায়। ২০০১-০২ থেকে ২০০৫--০৬ অর্থবছর পর্যন্ত বিজ্ঞাপন ও ক্রোড়পত্র বিল বাবদ সরকারের ব্যয় হয়েছে ১২৯ কোটি ৭৫ লাখ টাকা । সংসদে বৃহস্পতিবার 'প্রশ্নোত্তর' পর্বে নওগাঁর সাংসদ মো. শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিএনপি'র নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে সরকারি বিজ্ঞাপন বাবদ কোন পত্রিকা কত টাকা পেয়েছে তার বিস্তারিত তথ্য-পরিসংখ্যান তুলে ধরেন। তিনি সংসদকে জানান, জোট সরকার আমলে পত্রিকাগুলোতে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে ১৯৮৭ সালের বিজ্ঞাপন নীতিমালা এবং তৎপরবর্তী সংশোধিত নিয়ম-নীতি অনুসরণ করা হয়েছিল। সংসদে প্রদত্ত তথ্য-পরিসংখ্যানে দেখা যায়, ওই সময়ে সর্বোচ্চ সাত কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৯৪৫ টাকার বিজ্ঞাপন পায় ইনকিবাল। দ্বিতীয় সর্বোচ্চ অংকের বিজ্ঞাপন পায় বিএনপির মুখপাত্র দৈনিক দিনকাল। তারা পায় ৬ কোটি ৬৪ লাখ ৫৮ হাজার ৪৫ টাকা। ইত্তেফাক ৫ কোটি ৮৭ লাখ ৯১ হাজার ৩৩১ টাকার বিজ্ঞাপন পেয়েছে। জামায়তে ইসলামীর মুখপাত্র দৈনিক সংগ্রাম পেয়েছে ৫ কোটি ২৯ লাখ ৯৯ হাজার ৬২ টাকার। এ ছাড়া অন্যান্য পত্রিকার মধ্যে দৈনিক মানবজমিন ৪ কোটি ৬৭ লাখ ৩৪ হাজার ২৬৫ টাকা, যুগান্তর ৪ কোটি ২১ লাখ ৯৩ হাজার ৫৩৮, প্রথম আলো ২ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ১৫৪, ভোরের কাগজ ২ কোটি ১৬ লাখ ২২ হাজার ৪৩৯ টাকার বিজ্ঞাপন পায়। উক্ত সময়ে ইংরেজি পত্রিকাগুলোর মধ্যে সর্বোচ্চ বিজ্ঞাপন নিউজ টুডে ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ১৭৬ টাকার বিজ্ঞাপন পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বিজ্ঞাপন পেয়েছে ডেইলি স্টার । এ পত্রিকাটি পেয়েছে ১ কোটি ৫৮ লাখ ১৪ হাজার ১২৬ টাকার বিজ্ঞাপন। তৃতীয় স্থানে থাকা নিউ এজ পায় ১ কোটি ১০ লাখ টাকা ১৬ হাজার ৬০৮ টাকা। তথ্য মন্ত্রীর ঢাকা থেকে প্রকাশিত ১৭৭টি এবং মফস্বল থেকে থেকে প্রকাশিত ২৪৩টি পত্রিকায় সরকারি বিজ্ঞাপন দেওয়ার তথ্য তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসইউএম/কেআরসি/জিএনএ/২০১৮ ঘ.