আবদুর রহিম হারমাছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, ০৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধ্যান ও উৎপাদন কাজে নিয়োজিত সরকারি সংস্থা বাকেক্সকে আরো শক্তিশালী এবং বন্দরনগরী চট্রগ্রামে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ৩৪০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে সরকার।
২০১১ সালের জুনের মধ্যেই প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বাপেক্সকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই মহাজোট সরকার 'বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম সংক্রান্ত কারিগরি ক্ষমতা বৃদ্ধি' নামের এই প্রকল্পটি অনুমোদন দিল।
মঙ্গলবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চতুর্থ বৈঠকে এ প্রকল্পসহ অবকাঠামো খাতের আরও দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথামত একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
'বাপেক্সের তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম সংক্রান্ত কারিগরি ক্ষমতা বৃদ্ধি' প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, "পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে নিয়োজিত সরকারি সংস্থা হিসেবে জ্বালানির নতুন মজুদ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু এ কাজ সম্পাদনের জন্য বাপেক্সের বিদ্যমান যন্ত্রপাতি বেশ পুরনো। এ পরিপেক্ষিতে নতুন খননযোগ্য তেল-গ্যাস অনুসন্ধান, সম্ভাবনাময় বিকল গ্যাস কুপ মেরামত করে গ্যাসের সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি অনুসন্ধ্যান ও উৎপাদন কার্যক্রমে গতিশীলতা এবং ব্যাপকতা আনতে এ প্রকল্পের আওতায় একটি নতুন সিসমিক ডাটা সংগ্রহ সিস্টেম, একটি ওয়ার্কওভার রিগ ও এ সংক্রান্ত যন্ত্রপাতি এবং অনুসন্ধ্যান সহায়ক যন্ত্রপাতি ক্রয় করে বাপেক্সর পুরনো যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হবে।"
এছাড়া তেল-গ্যাস অনুসন্ধ্যান ও উৎপাদন কার্যক্রওম অধিকতর দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য বাপেক্সের সংশ্লিষ্ট জনবলের প্রশিক্ষণও আলচ্য প্রকল্পে অর্ন্তভূক্ত করা হয়েছে।
একইসঙ্গে এই প্রকল্পের আওতায় পেট্রোবাংলার অন্যান্য কোম্পানির খনন কার্যক্রমে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে এবং সেমুতাং গ্যাস ক্ষেত্র হতে বন্দরনগরী চট্রগ্রাম এলাকায় গ্যাস সঞ্চালনের জন্য ১০ ইঞ্চি ব্যাসবিশিষ্ট ৬৫ কি.মি উচ্চচাপ পাইপলাইন (৯৬০ পিএসআইজি) নির্মাণ করা হবে বলে কার্যপত্রে বলা হয়েছে।
কার্যপত্রে আরও বলা হয়, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তেল-গ্যাম অনুসন্ধানে বাপেক্সের আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি দক্ষতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে গ্যাস সঙ্কটাপন্ন বন্দরনগরী চট্রগ্রামে গ্যাসের সরবরাহ বৃদ্ধি পাবে। এর ফলে সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে জ্বালানি খাতের অবদান বাড়বে।
প্রকল্পটি চলতি ২০০৮-০৯ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত প্রকল্প হিসেবে অর্
bdnews24