২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার মান কমানো নিয়ে সিদ্ধান্ত ১৫/২০ দিনের মধ্যে : অর্থমন্ত্রী

ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমানো হবে কিনা, সে ব্যাপারে আগামী ১৫ থেকে ২০দিনের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমানো হবে কিনা, সে ব্যাপারে আগামী ১৫ থেকে ২০দিনের মধ্যে সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থ মন্ত্রণালয়ে রোববার দুপুরে বস্ত্র শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, "টাকার অবমূল্যায়ন এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমরা (সরকার) টাকার মূল্যমান ধরে রাখার (বর্তমান দর) চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয়, বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের মধ্যে বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য টাকার মান হয়তো আর ধরে রাখা সম্ভব হবে না।" কেনো টাকার মান ধরে রাখা সম্ভব হবে না ? এ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, "আমাদের প্রতিযোগী প্রায় সব দেশই মূদ্রার মূল্যমান কমিয়েছে। আমরা ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপটে টাকার মান ধরে রাখলে রপ্তানির ক্ষেত্রে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।" তিনি বলেন, "এ সব দিক বিবেচনায় নিলে আমার মনে হয় টাকার মান হয়তো আর ধরে রাখা সম্ভব হবে না।" তিনি আরও বলেন, "আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।" বস্ত্র শিল্প মালিকদের বিভিন্ন দাবি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "তারা তাদের শিল্পের বিভিন্ন সমস্যার কথা আমাকে জানিয়েছেন। আমি সেগুলো শুনেছি, তবে কোনো প্রতিশ্র"তি দেইনি।" তিনি বলেন, "আলোচনার মাধ্যমে বস্ত্র শিল্পের সব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আমি তাদের জানিয়েছি।" প্রতিনিধিদলের প্রধান বিটিএমএ সভাপতি আব্দুল হাই সরকার সাংবাদিকদের বলেন, "আমাদের প্রায় ৩০ হাজার কোটি টাকার সুতা অবিক্রিত অবস্থায় পড়ে আছে। এ কারণে মিল মালিকরা মারাত্মক সঙ্কটের মুখে পড়েছে। তৈরি পোশাক শিল্প মালিকরা আমাদের সুতা না কিনে ভারত থেকে আমদানি করছে।" এর কারণ হিসেবে তিনি বলেন, "ভারতীয় সুতার দাম আমাদের সুতার দামের চেয়ে কম।" বাংলাদেশী সুতার দাম কেনো বেশি ? এ প্রশ্নের উত্তরে বিটিএমএ সভাপতি বলেন, "আমরা ভারত থেকে তুলা আমদানি করে সুতা উৎপাদন করি। এ কারণে আমাদের সুতার দাম বেশি।" এছাড়া বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কটের কারণে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ায় পোশাক শিল্প মালিকরা সুতা কেনা কমিয়ে দিয়েছেন বলে জানান আব্দুল হাই। বস্ত্র শিল্প খাতের সমস্যা সমাধানে রপ্তানিতে সহায়তার জন্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন (টাকার মান কমানো), ২৫ শতাংশ বিকল্প নগদ আর্থিক সহায়তা প্রদান, এই শিল্প সংশ্লিষ্ট মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ, শিল্পখাতে ব্যাংক ঋণের সুদের হার হ্রাসসহ আরও কয়েকটি দাবি পূরণের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন বিটিএমএ প্রধান। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের পেছনে যুক্তি দিতে গিয়ে আব্দুল হাই বলেন, "সা