২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সঙ্গে ট্রানজিট চুক্তি কার্যকরের উদ্যোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সামনে রেখে ১৯৭৬ সালে নেপালের সঙ্গে স্বাক্ষরিত একটি ট্রানজিট চুক্তি কার্যকরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ (উদ্ধৃতি সংশোধনসহ)। জানাচ্ছেন কামরান রেজা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে সামনে রেখে ১৯৭৬ সালে নেপালের সঙ্গে স্বাক্ষরিত একটি ট্রানজিট চুক্তি কার্যকরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ জন্য চুক্তির একটি খসড়া কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। ৭৬'র চুক্তি অনুযায়ী, বাংলাদেশের মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে নেপাল তৃতীয় কোনো দেশে তাদের পণ্য রপ্তানি করার সুবিধা পাবে। কর্মকর্তারা বলছেন, ওই চুক্তি কার্যকর করতে নতুন একটি চুক্তি স্বাক্ষরের জন্য বাংলাদেশ ও নেপাল প্রস্তুত। যার মধ্য দিয়ে দেশ দুটির পণ্যবাহী ট্রাক ও ট্রেন একে অন্যের ভূখণ্ডে ঢুকতে পারবে। যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশে পণ্য পরিবহন করতে ট্র্যানজিট হিসেবে স্থলভূমি আবদ্ধ নেপালকে ভারত তার ভূখণ্ডের একটি অংশ ব্যবহারের দীর্ঘ প্রতীক্ষিত অনুমোদনটি দেবে বলে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় এ অনুমোদন দেওয়া হতে পারে বলেও কর্মকর্তারা আশা করছেন। ত্রিমুখী সহযোগিতা: উভয় দেশের মধ্যে বাণিজ্য প্রসারে ট্রানজিট চুক্তিটি কার্যকরের আগে ভারতীয় ভূখণ্ড পার হতে বাংলাদেশ ও নেপালকে অবশ্যই নয়াদিল্লির অনুমতি পেতে হবে। বাণিজ্য ও আন্তঃসীমান্ত অপরাধসহ বেশ কয়েকটি বিষয়ে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়ায় সা