২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সরকারি ব্যাংকে রাজনৈতিক নিয়োগ বন্ধ করা উচিত'

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা আকবর আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 12:27 PM

ঢাকা, ডিসম্বের ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, "অনেক সময় দেখা যায়, পরিচালনা পর্ষদের অনৈতিক চাপে ব্যাংকিং খাতে নানা অনিয়মের সৃষ্টি হয়, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করে। এ কারণে ব্যাংক পরিচালনা পর্ষদে রাজনৈতিক নিয়োগ বন্ধ করে আর্থিক খাতে দক্ষ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়া উচিত।" মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত 'ব্যাংকিংয়ে নৈতিকতা' শীর্ষক নবম নুরুল মতিন স্মারক বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি ব্যাংকগুলোর 'ক্যামেল রেটিং' নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন। আকবর আলি খান বলেন, এর ফলে আমানতকারীরা ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি সম্পর্কে আগাম জানতে পারবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে স্মারক বক্তৃতায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিআইবিএমের মহাপরিচালক বন্দনা সাহা স্বাগত বক্তব্য দেন। নুরুল মতিন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। কর্মজীবনে তিনি ব্যাংকিং পেশায় নৈতিকতার উচ্চমান বজায় রাখার জন্য সব সময় দৃঢ় ভূমিকা পালন করে গেছেন। নুরুল মতিন স্মরণে বিআইবিএম এ নিয়ে নবম বারের মত স্মারক বক্তৃতার আযোজন করে। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ, সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ইমেরিটাস প্রফেসর নুরুল ইসলাম, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সাবেক গভর্নর বিমল জামাল, অর্থনীতিবিদ মোজাফ্ফর আহমদ নুরুল মতিন স্মারক বক্তৃতায় অংশ নেন। অর্থমন্ত্রী মুহিত বলেন, "ব্যাংকিং খাতে নুরুল মতিন ছিলেন নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত