২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০৫ কোটি ডলারের রেকর্ড রেমিটেন্স

প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ গত নভেম্বরে আগের সব অঙ্ক ছাড়িয়ে গেছে। গভর্নরের সঙ্গে কথা বলে জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, ডিসেম্ব^র ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ গত নভেম্বরে আগের সব অঙ্ক ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার জানিয়েছেন, গত মাসে ১০৫ কোটি ৩৫ লাখ ডলার পরিমাণ রেমিটেন্স এসেছে, যা নতুন রেকর্ড। রেমিটেন্সের আগের রেকর্ডটি হয় গত আগস্ট মাসে। ওই মাসে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ ছিলো ৯৩ কোটি ৭৯ লাখ ডলার। ঈদুল আজহার কারণেই নভেম্বরে রেমিটেন্সের পরিমাণ বেড়েছে বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, "রেমিটেন্স বাড়ছিলো। ঈদের কারণে প্রবাসীরা নভেম্বরে বেশি অর্থ পাঠিয়েছেন। দেশের অর্থনীতি গতিশীল করতে এটি ভূমিকা রাখবে।" রেকর্ড রেমিটেন্স যুক্ত হয়ে নভেম্বরের শেষ নাগাদ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২ কোটি ৫৭ লাখ ডলার। রেমিটেন্সের ওপর ভর করে আগের সব রেকর্ড ভেঙে রিজার্ভ স