২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত 'ভাগ হয়ে' গেলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা

শেষ পর্যন্তআনুষ্ঠানিকভাবে ভাগ হয়ে গেলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্তআনুষ্ঠানিকভাবে ভাগ হয়ে গেলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। কয়েকমাস আগে বন্দরনগরীর ব্যবসায়ীদের একটি অংশের প্রতিষ্ঠিত সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আদালতের অনুকূল রায়ের পর বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। মেট্রোপলিটন চেম্বার এর সভাপতি করা হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ব্যবসায়ী আবদুচ ছালামকে। এছাড়া কেডিএস গ্র"পের চেয়ারম্যান খলিলুর রহমানকে প্রথম সহ-সভাপতি করে ৩৮ সদস্যের পরিচালক মণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। এদের অধিকাংশই চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর রাতেই সংবাদ সম্মেলন করে মেট্রোপলিটন চেম্বার নেতৃবৃন্দ তাদের কার্যক্রম শুরুর ঘোষণা দেন। এদিকে মেট্রোপলিটন চেম্বারের যাত্রা শুরুর ঘোষণার পর বুধবার সকালে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন চৌধুুরীর ছেলে চৌধুরী মহিবুল হাসান নওফেল, মহসিন জিল্লুর করিম, চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ ৩৮ ব্যবসায়ীকে পরিচালক হিসেবে ঘোষণা করা হয়। মেট্রোপলিটন চেম্বার গঠনের মধ্য দিয়ে ১০২ বছরের পুরনো চট্টগ্রামের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন 'চট্টগ্রাম চেম্বার' কার্যত ভাগ হয়ে গেল। এ বছরের ৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাভের পর সিএমসিসিআই মাত্র দুই মাস কার্যক্রম পরিচালনা করে। চট্টগ্রাম চেম্বার নবগঠিত ওই সংগঠনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করায় আদালত গত মার্চে এর কার্যক্রমের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেন। ৮ মাসের বেশি সময় পর মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেন। চট্টগ্রাম চেম্বারের বক্তব্য নিজেদের অবস্থান পরিষ্কার করতে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ সালাম বলেন, "আমরা চাইনি চট্টগ্রামের ব্যবসায়ীরা বিভক্ত হয়ে পড়