ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শর্ত সাপেক্ষে তৈরি পোশাক খাতের জন্য বরাদ্দ রেখে ১ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা প্যাকেজ দিয়েছে সরকার।
বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবেলায় রপ্তানি খাতের জন্য গত এপ্রিলে সাড়ে ৩ হাজার কোটি টাকার প্রথম প্যাকেজ ঘোষণা করা হয়। সেবার দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের জন্য বরাদ্দ রাখা হয়নি।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন।
তিনি বলেন, "মন্দার কারণে আমরা (সরকার) দেশের একটি শিল্প-প্রতিষ্ঠানকেও রুগ্ন হতে দেবো না। যে খাত ক্ষতিগ্রস্ত হবে সেই খাতকেই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।"
মন্দা মোকাবেলায় গত বছরের এপ্রিল মাসে সরকার টাস্কফোর্স গঠন করে। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই প্রথম প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়।
টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি পোশাক ও বস্ত্রখাতের জন্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে অর্থমন্ত্রী জানান।
এখন থেকে বস্ত্র খাতের জন্য ব্যবহত ক্যাপটিভ জেনারেটর নবায়ন ফি সরকারের প্রণোদনা প্যাকেজ থেকে দেওয়া হবে। অর্থাৎ ১ নভেম্বর ২০০৯ হতে ৩০ জুন ২০১০ পর্যন্ত এ সংক্রান্ত নবায়ন ফি শিল্প মালিকদের দিতে হবে না। আর এ জন্য সরকারের ব্যয় হবে ৭ কোটি টাকার মতো।
ক্যাপটিভ ক্যাভটিভ জেনারেটর নবায়ন ফি বাবদ এতোদিন বছরে ৫ লাখ টাকা নবায়ন ফি দিতে হতো।
নতুন প্রণোদনা প্যাকেজে ক্ষুদ্র ও মাঝারি তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে (যাদের রপ্তানি সাড়ে তিন মিলিয়ন ডলার পর্যন্ত) আলাদা করে সহায়তা দেয়া হয়েছে। চলতি অর্থবছরে এ সব শিল্পের রপ্তানি গত অর্থবছরের চেয়ে যতো বেশি হবে তার ওপর (গত অর্থবছরের চেয়ে বেশি রপ্তানির উপর) ৫ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা সহায়তা প্রদান করা হবে।
এছাড়া যে সব ক্ষুদ্র ও মাঝারি কারখানায় নিজস্ব ক্যাপটিভ কিংবা ডিজেলচালিত জেনারেটর নেই; তাদের ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত পরিশোধিত বিদ্যুৎ বিলের ওপর ১০ শতাংশ হারে অনুদান দেওয়া হবে।
রপ্তানি খাতের উন্নয়নে সরকার ঘোষিত দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে নতুন পণ্য রপ্তানি ও নতুন বাজার (যুক্তরাষ্ট্র, কানাডা ও ইইউ ছাড়া) স
bdnews24