২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনিসুল হক সার্ক চেম্বারের সভাপতি নির্বাচিত

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ২০১০-২০১১ মেয়াদে এসসিসিআই সভাপতির দায়িত্ব পালন করবেন। এফবিসিসিআই'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার এফবিসিসিআই'র পরিচালনা পর্ষদের জরুরি সভায় আনিসুল হকের এই নির্বাচন সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এছাড়া এফবিসিসিআই'র প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ এসসিসিআই'র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ২০০১-২০০৩ মেয়াদে সার্ক চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। সার্ক চেম্বারে পাকিস্তানের তারিক সাঈদ সভাপতি ও বাংলাদেশের নাসির হোসেন সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। আনিসুল হক এর আগে দুই মেয়াদে বাংলাদেশ তৈরী পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের অন্যতম পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এইচএ/২০৫৯ ঘ.