২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাং নিয়ে এলো নতুন মোবাইল ফোন সেট

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের বাজারে নতুন মোবাইল ফোন সেট এনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের বাজারে নতুন মোবাইল ফোন সেট এনেছে। 'স্যামসাং করবি' নামের পূর্ণ টাচ স্ক্রিনের এ সেটের মূল্য ধরা হয়েছে ১২ হাজার ৪০০ টাকা। শনিবার থেকে দেশের বাজারে এ সেট পাওয়া যাবে বলে শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে জানান স্যামসাং ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক কাংহিউন লি। তিনি বলেন, করবি টাচ স্ক্রিন ফোনটি নতুন প্রজন্মের জন্য স্বল্প খরচের একটি আদর্শ সেট। এ সময় আরো জানানো হয়, চারটি ভিন্ন রংয়ের করবি সেটে রয়েছে কমপ্যাক্ট মাল্টিমিডিয়া সাপোর্ট, দুই দশমিক আট ইঞ্চির টাচ স্ক্রিন, ভিডিও প্লে ব্যাক ডিভাইস, এমপি থ্রি প্লেয়ার ও দুই মেগা পিক্সেল ক্যামেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসএইচ/২২১০ ঘ.