২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাংকের গোল্ডস্টেইন মঙ্গলবার যোগ দিচ্ছেন

বিশ্বব্যাংকের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন মঙ্গলবার কাজে যোগ দিচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 10:44 AM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বব্যাংকের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন মঙ্গলবার কাজে যোগ দিচ্ছেন। সোমবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। গোল্ডস্টেইন ২০০৭ সাল পর্যন্ত তিন বছরের জন্য বুরকিনা ফাসো- এ বিশ্বব্যাংকের আবাসিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন। এর পর আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় আবাসিক প্রতিনিধির দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন। গোল্ডস্টেইন ঢাকায় শিয়েন ঝু'র স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি বাংলাদেশে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় নারী। তার আগে ক্রিস্টিন আই ওয়ালিক ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের প্রথম নারী আবাসিক প্রতিনিধি ছিলেন। গত জুন মাসে শিয়েন ঝু ঢাকা থেকে বিদায় নেন। এরপর থেকে রবার্ট এল ফ্লয়েড ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৬৩৯ ঘ.