২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদমজী ইপিজেড: সাড়ে ৪ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে জার্মান কোম্পানী

আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড)-এ জার্মানির একটি কোম্পানি সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2009, 04:47 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড)-এ জার্মানির একটি কোম্পানি সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও জার্মানি কোম্পানি মেসার্স ক্যানকুন ফুড প্রোডাক্টস লিমিটেড-এর মধ্যে একটি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদ্দীন ও মেসার্স ক্যানকুন ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান শেখ বাদল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। শনিবার বেপজার নির্বাহী দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০০২ সালের ৩০ জুন দক্ষিণ এশিয়ার বৃহত্তম জুট মিলস আদমজী বন্ধ ঘোষণা করে তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার। পরে ওই মিলের ৩০০ একর জমির মধ্যে প্রায় ২০০ একর জমিতে ইপিজেড নির্মাণের কাজ শুরু হয়। এখনো এ কাজ চলছে। বেপজা'র মহাব্যবস্থাপক (জনসংযোগ) এজেডএম আজিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মানি কোম্পানি মেসার্স ক্যানকুন ফুড প্রোডাক্টস লিমিটেড আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় হাইটেক ফুড প্রসেসিং কারখানা স্থাপন করবে। বিদেশি এই কোম্পানি সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২২৪২ ঘ.