২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি: সাইফ পাওয়ার টেকের দর নিয়ে প্রশ্ন

কাজ একই- সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং; অথচ তিন বারে তিন রকম দর সাইফ পাওয়ার টেকের। এটা কীভাবে সম্ভব- প্রশ্ন বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্টদের। বিস্তারিত জানাচ্ছেন ফারুক ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2009, 06:25 AM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ফারুক ইকবাল চট্টগ্রাম ব্যুরো প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালের (সিসিটি) সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য দরপত্রে সাইফ পাওয়ার টেক লিমিটেডের অস্বাভাবিক সর্বনিম্ন দরের (প্রতি বক্স ১৫৫ টাকা) গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার তারা দর জমা দেয়। এতে অংশ নেওয়া বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বন্দর ব্যবহারকারীরা সাইফ পাওয়ার টেকের উদ্ধৃত দরকে 'অস্বাভাবিক, উদ্দেশ্যপ্রণোদিত ও রহস্যজনক' বলে অ্যাখ্যায়িত করেছেন। তবে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন তরফদার সকল অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এখানে কোনো রহস্য নেই। এটা কেবলই ব্যবসায়িক হিসাব-নিকাশের কৌশল।" এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিমত জানতে চাইলে বন্দর চেয়ারম্যান কমোডর রিয়াজ ইউ আহমেদ সিসিটির কাজের জন্য সাইফ পাওয়ার টেক লিমিটেডের দেওয়া দর নিয়ে এ মুহুর্তে কোনো মন্তব্য করা সমীচীন হবে না উল্লেখ করেন। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দরপত্র মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ওপর পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কমিটি দরপত্রের সকল শর্ত মানা হয়েছে কিনা তা পিপিআর এর দিকনির্দেশনা অনুযায়ী মূল্যায়ন করা হবে। চবক চেয়ারম্যান জানান, প্রতিবেদনটি জমা দেওয়ার পর দেখা যাবে কমিটি প্রাপ্ত দরপত্রগুলো সঠিকভাবে মূল্যায়ন করেছে কি না। এ প্রতিষ্ঠানটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে সমঝোতার ভিত্তিতে ১২০০ টাকা দরে এবং বর্তমানে ৫০৫ টাকা দরে সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ করেছে। সেই একই প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক দরপত্রে অংশ নিয়ে কি করে প্রতি কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য ১৫৫ টাকা দর দিয়েছে তা রহস্যজনক বলে মন্তব্য করেছেন দরপত্রে অংশ নেওয়া অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা। এটা উদ্দেশ্যমূলক এবং এতে সাইফ পাওয়ার টেকের কোন দূরভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ করে তারা বলেন, এখন সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য ১৫৫ টাকা দর দেওয়ায় বোঝা যাচ্ছে প্রতিষ্ঠানটি বন্দরে এতোদিন হরিলুট করেছে। এজন্য এ প্রতিষ্ঠানকে বিচারের কাঠগড়ায় তোলা উচিত। উল্লেখ্য, সিসিটি পরিচালনার জন্য বেসরকারি ঠিকাদার নিয়োগের প্রথম দরপত্র আহবান করা হয় তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ২৫মে। প্রথম দরপত্রে প্রতি কন্টেইনারে ৪৫৩ টাকা হিসাবে তিন বছরের জন্য সর্বমোট ৪৪ কোটি ৩৬ লাখ টাকা দর দিয়ে সর্বনিু দরদাতা হয়েছিল এভারেস্ট এন্টারপ্রাইজ। প্রায় সাত মাস পর ওই দরপত্র বাতিল করে দেয় মন্ত্রণালয়। পরবর্তী সময়ে একই বছরের ২২ ডিসেম্বর দ্বিতীয়বার সিসিটি'র দরপত্র আহবান করা হলে এছাক ব্রাদার্স লিমিটেড প্রতি কন্টেইনার ৩৪০ টাকা হিসাবে তিন বছরের জন্য মোট ২৬ কোটি ৫০ লাখ টাকা দর দিয়ে সর্বনিু দরদাতা হিসেবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নৌ-পরিবহন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির তদন্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয়ের নির্দেশে কর্তৃপক্ষ এই চুক্তি বাতিল করে। পরে ৫ নভেম্বর আহবান করা তৃতীয় দরপত্রে সাইফ পাওয়ার টেক প্রতি কন্টেইনার ১৫৫ টাকা হিসাবে মোট ১৩ কোটি ৯৫ লাখ টাকা দর দিয়ে সর্বনিু দরদাতা হয়। এটা দ্বিতীয় দরপত্রের সর্বনিু দরদাতা এছাক ব্রাদার্সের প্রায় অর্ধেক। এ ব্যাপারে সিসিটি'র দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এম এইচ চৌধুরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং কাজে প্রতি মাসে শ্রমিক-কর্মচারির মজুরি বাবদ ব্যয়ই হবে ৮৫ থেকে ৯০ লাখ টাকা। সেই সঙ্গে ভ্যাট সংযোজন হবে ১৫ শতাংশ। এ ক্ষেত্রে প্রতি কন্টেইনার হ্যান্ডলিং বাবদ মাত্র ১৫৫ টাকা দর দেওয়ার রহস্য কি তা খতিয়ে দেখতে হবে। তিনি বলেন, "এটি অস্বাভাবিক দর। দরপত্র মূল্যায়ন কমিটির অবশ্যই তা বিচার-বিশ্লেষণ করে দেখার সুযোগ রয়েছে এবং কমিটি অগ্রহণযোগ্য দরে কাজ দিতে বাধ্য নন। তিনি প্রশ্ন রাখেন, এরআগে একই কাজের জন্য এছাক ব্রাদার্স লিমিটেডের দেওয়া ২৬ কোটি টাকা দর অকার্যকর ও অগ্রহণযোগ্য বিবেচিত হলে এখন ১৩ কোটি টাকা দর দিয়ে সে কাজ সাইফ পাওয়ার টেক কিভাবে করবে?" দরপত্রে অংশগ্রহণকারী অপর প্রতিষ্ঠান ফজলে অ্যান্ড সন্সের স্বত্ত্বাধিকারী ও বার্থ অপারেটর এসোসিয়েশনের আহবায়ক ফজলে একরাম চৌধুরী সিসিটিতে তিন বছরের জন্য সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং দর ১৩ কোটি টাকায় নেমে আসাকে 'বিস্ময়কর' মন্তব্য করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে কোন দূরভিসন্ধি রয়েছে। এছাক ব্রাদার্সকে কাজ দেওয়ার ক্ষেত্রে যে সন্দেহ করা হয়েছিল, সাইফ পাওয়ারটেককেও সে সন্দেহ থেকে দূরে রাখা যায় না।" এ প্রসঙ্গে বন্দরের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোন কাজের জন্য দর হবে প্রতিযোগিতামূলক ও ওই কাজের সঙ্গে সাযুজ্যপূর্ণ-এটাই স্বাভাবিক। কিন্তু সাইফ পাওয়ার টেক কোন উদ্দেশ্য থেকে এবং কেন এত কম দর দিল সেটি ভেবে দেখা দরকার। দায়িত্বশীল ওই কর্মকর্তা বলেন, "হতে পারে তারা আগে সিসিটি'র কাজ পরিচালনা করে অনেক আয় করেছে। এখন কিছু সাবসিডি দিতে চায়, কিংবা তারা চায় না অন্য কেউ সিসিটিতে ঢুকে পড়