২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: কেন্দ্রীয় ব্যাংক পরিবেশ বান্ধব ঋণ তহবিল গঠন করছে

জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক পুনঃঅর্থায়ন তহবিল গঠন করবে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান। তিনি বলেছেন, এ জন্য দাতাদের কাছ থেকে সরকার যে অর্থ (তহবিল) পাবে, তার একটি অংশ কেন্দ্রীয় ব্যাংককে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সোমবার বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। গত আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংক 'সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট' স্থাপনে দুইশ' কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এনসিসি ব্যাংক সেই তহবিলের প্রথম অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে এ চুক্তি স্বাক্ষর করলো। মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গভর্নর বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে (এসএমই) কেন্দ্রীয় ব্যাংকের যে 'পুনঃঅর্থায়ন' তহবিল রয়েছে খুব শিগগিরই তার সঙ্গে আরও ছয়শ'কোটি টাকা যোগ করা হবে। তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে পরিবেশবান্ধব এ ধরনের পুনঃঅর্থায়ন স্কিম (তহবিল) গঠন করা হবে। এ জন্য এ ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার কাছ থেকে সরকার যে অর্থ পাবে, তার একটি অংশ বাংলাদেশ ব্যাংককে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।" এ সময় তিনি পরিবেশের জন্য ক্ষতিকর কোনো প্রকল্পে (খাল-বিল ভরাট করে বাড়ি-ঘর নির্মাণসহ অন্যান্য প্রকল্প) ঋণ না দিতে ব্যাংকগুলোকে আহ্বান জানান। 'সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট' স্থাপনে ঋণ দেওয়ার জন্য গঠিত পুনঃঅর্থায়ন তহবিল থেকে ৫ শতাংশ সুদে ব্যাংকগুলোকে ঋণ দেবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকগুলো এ সুদের সঙ্গে সর্বোচ্চ আরও ৫ শতাংশ যোগ করে এই তিন খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে। অর্থাৎ এই তিন খাতের ঋণ কোনো অবস্থাতেই ১০ শতাংশের বেশি হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এ প্রকল্পের নীতিমালায় বলা হয়েছে, শহর ও গ্রাম এলাকায় গৃহস্থালী বা ব্যবসা প্রতিষ্ঠানে সৌরশক্তি প্যানেল/সংযোজন প্ল্যান্ট স্থাপন, গৃহস্থালী বা বাণিজ্যিক ভিত্তিতে বায়োগ্যাস প্ল