ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিনিয়োগের ক্ষেত্রে যে স্থবিরতা ছিল তা কেটে যাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সোমবার বেসরকারি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত আগস্ট মাসে কেন্দ্রীয় ব্যাংক 'সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্ল্যান্ট' স্থাপনে দুইশ' কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে। এনসিসি ব্যাংক সেই তহবিলের প্রথম অংশগ্রহণকারী ব্যাংক হিসেবে এ চুক্তি স্বাক্ষর করেছে।
মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিল্প ও সেবা খাতে মন্দাভাব বিরাজ করছে। এ অবস্থায় শুধু কৃষিঋণ বাড়িয়ে বা কৃষিখাতের প্রবৃদ্ধি দিয়ে চলতি অর্থবছরে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন সম্ভব কি না
bdnews24