২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিটার্ন জমার সময় বাড়বে কিনা, সিদ্ধান্ত বিকেলে

আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময় দ্বিতীয় দফায় বাড়ানো হবে কিনা, রোববার বিকেলে তা জানা যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 08:21 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর বিবরণী (রিটার্ন) জমার সময় দ্বিতীয় দফায় বাড়ানো হবে কিনা, রোববার বিকেলে তা জানা যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান। এর আগেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী, রোববার রাত ৮টা রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এক দফা সময় বাড়ানোর পর এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এবার সময় আর বাড়ানো হবে না। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "কী পরিমাণ রিটার্ন জমা পড়ে, তা আগে দেখি। এরপর বিকেলে সিদ্ধান্ত জানাব সময় বাড়ানো হবে কিনা।" "তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সময় বাড়ানো উচিত নয়", বলেন তিনি। মুহিতের সঙ্গে বৈঠকের পর এনবিআর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, সময় বাড়ানো হলে আপনারা জানবেন। আয়কর আদেশ অনুযায়ী, সেপ্টেম্বর মাস জুড়ে ব্যক্তি শ্রেণীর করদাতারা রিটার্ন জমা দিতে পারেন। করদাতাদের সুবিধার কথা বিবেচনা করে রিটার্ন জমার সময় একমাস বাড়ায় এনবিআর। তবে ১ নভেম্বরও রিটার্ন জমা নেওয়া হচ্ছে। গত বছর মোট ৭ লাখ ৩৯ হাজার রিটার্ন জমা পড়েছিল। এবার তা ছাড়াবে বলে আশা করছে এনবিআর। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) মোট সংখ্যা ২২ লাখের বেশি। গত অর্থবছরে আয়কর খাতে ১৩ হাজার ৮১২ কোটি ১৬ লাখ টাকা আদায় হয়। চলতি অর্থবছরে এ খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ১৬ হাজার কোটি টাকার মতো। বর্তমান সরকার তার মেয়াদে এ অঙ্ক ২০ হাজার কোটি টাকায় উন্নীত করতে চায় বলে মুহিত ইতোপূর্বে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৪১০ ঘ.