ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ক্রেতাদের বাংলাদেশী নিট পোশাকের প্রতি আগ্রহী করে তুলতে সোমবার ঢাকায় শুরু হচ্ছে রপ্তানি আয়ের প্রধান খাত নিট পোশাকের মেলা 'বাংলাদেশ নিটওয়্যার এক্সজিবিশন'।
সকাল ১০টায় রাজধানীর শেরাটন হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের এ মেলার উদ্বোধন করবেন।
এবারের মেলার মূল স্লোগান 'ডিসকভার দ্য এলিগেন্স অব বাংলাদেশ নিটওয়্যার'।
নিট পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করেছে।
জাপান, হংকং, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকাসহ ইউরোপের কয়েকটি দেশের উচ্চ পর্যায়ের ১১০ বায়ার ও বিনিয়োগকারী এবারের মেলায় অংশ নিচ্ছেন। এর আগে কখনই এতো সংখ্যক বিদেশি ক্রেতা কোনো মেলায় অংশ নেয়নি।
সংগঠনের সভাপতি ফজলুল হক বলেন, "বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে নিট পোশাক রপ্তানি কমে গেছে। সঙ্গে কমেছে পোশাকের দাম। এ বিষয়টি বিবেচনায় এবারের মেলা খুবই গুরুত্বপূর্ণ।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় মোট ৬৮টি স্টল রাখা হয়েছে। এরমধ্যে দুটি বিদেশি।
ফজলুল হক বলেন, "বিশ্বমন্দাসহ অভ্যন্তরীণ নানা প্রতিকূলতার মধ্যেও এই মেলার মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশী নিট পোশাকের বাজার স
bdnews24