২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটি'র নতুন দরপত্র গ্রহণের তারিখ পেছালো

বেসরকারি খাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য আহূত নতুন দরপত্রের শর্তাবলীতে সংশোধনী আনা হচ্ছে। এজন্য সিসিটি'র তৃতীয় দরপত্র গ্রহণের তারিখ পেছানো হয়েছে। এর আগে সিসিটি পরিচালনায় গৃহীত দরপত্র পরপর দু'বার বাতিল করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ফারুক ইকবাল চট্টগ্রাম ব্যুরো প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার জন্য আহূত নতুন দরপত্রের শর্তাবলীতে সংশোধনী আনা হচ্ছে। এজন্য সিসিটি'র তৃতীয় দরপত্র গ্রহণের তারিখ পেছানো হয়েছে। এর আগে সিসিটি পরিচালনায় গৃহীত দরপত্র পরপর দু'বার বাতিল করা হয়েছিল। আগের সময়সূচি অনুযায়ী সিসিটি'র নতুন দরপত্র গ্রহণের কথা ছিল ১ নভেম্বর। মন্ত্রণালয়ের নির্দেশে এখন তা পিছিয়ে ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (পরিবহন) এহসানুল কবীর শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বর্তমানে কোন দরপত্র ছাড়াই কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেড সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং পরিচালনার কাজ চালাচ্ছে। চবক পরিচালক (পরিবহন) এহসানুল কবীর জানান, সিসিটি'র দরপত্রের শর্তাবলীর কয়েকটি ক্ষেত্রে সংশোধনী আনা হচ্ছে। যাতে করে বেশিসংখ্যক অভিজ্ঞ ঠিকাদার এতে অংশ নিতে পারেন। এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, সর্বশেষ সিসিটি পরিচালনায় ঠিকাদারি প্রতিষ্ঠান এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর আহূত নতুন দরপত্রের শর্তানুযায়ী কেবলমাত্র বন্দরের বার্থ অপারেটররাই এতে অংশ নেওয়ার জন্য যোগ্য। এর বাইরে অন্য কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্রে অংশ নেওয়ার সুযোগ নেই। এ বিষয়টির যৌক্তিকতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। কেননা অভিজ্ঞ হলেও বন্দরের বার্থ অপারেটরদের বাইরে আর কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজে অংশ নিতে পারবেন না। বন্দর ব্যবহারকারীদের মতে, যথেষ্ট দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে কারও পক্ষে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিং অপারেশন কাজ সুষ্ঠু ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব নয়। এ ব্যাপারে বেসরকারি আইসিডি পরিচালনায় সুনামের অধিকারী একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন দরপত্র গ্রহণের তারিখ পেছানো হলেও এতে বড় ধরণের কোন সংশোধনী আনা হচ্ছে না। দরপত্রে কেবল অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার শর্তে সংশোধনী আনা হচ্ছে। এ সংশোধনী অনুযায়ী দুই বছরের পূর্ব অভিজ্ঞতা ও দুই লাখ টিইইউ'স (২০ ফুটের কন্টেইনারকে একক হিসেবে ধরে) কন্টেইনার হ্যান্ডলিংয়ের যোগ্যতাসম্পন্ন বার্থ অপারেটররা এতে অংশ নিতে পারবে। ১ নভেম্বরের দরপত্রে এ শর্তটি উহ্য ছিল। এদিকে, চট্টগ্রাম বন্দরে স