২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ফায়ার সার্ভিস ও বিমানবন্দর উন্নয়ন প্রকল্প অনুমোদন

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২২টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে দু'টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২২টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে দু'টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পর্যটন শহর কক্সবাজার বিমান বন্দরের উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্পও রয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এসব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের সব অর্থই দেবে সরকার। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৩০২ কোটি টাকা ব্যয়ে 'কক্সবাজার বিমান বন্দরের উন্নয়ন প্রকল্প' (১ম পর্যায়), ২৮৩ কোটি টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের 'দেশের গুরুত্বপূর্ণ উপজেলা/স্থানে ৭৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প' (২য় সংশোধিত)। ১৩৬ কোটি টাকা ব্যয়ে 'দেশের গুরুত্বপূর্ণ উপজেলা/স্থানে ৪৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্প' (২য় সংশোধিত) এবং ৯৭ কোটি টাকার কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের 'ডাবল ফিটিংয়ের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ স