২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দেশে ব্যাংক সময়সূচি একই হবে

সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে ব্যাংকের সময়সূচি একই রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারা দেশেই ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। লেনদেন চলবে ১০টা থেকে ৪টা পর্যন্ত। রোববার সন্ধ্যায় ঘোষিত এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৯ অক্টোবর থেকে। সব ব্যাংকের প্রধান নির্বাহীকে এদিনই বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশে ব্যাংকের সময়সূচি একই রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে সারা দেশেই ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৬টা পর্যন্ত। লেনদেন চলবে ১০টা থেকে ৪টা পর্যন্ত। রোববার সন্ধ্যায় ঘোষিত এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৯ অক্টোবর থেকে। সব ব্যাংকের প্রধান নির্বাহীকে এদিনই বিষয়টি জানিয়ে দেওয়া হয়। রাজধানী ঢাকায় যানজট কমাতে সরকার ব্যাংক, বীমা ও অফিস আদালতে নতুন সময়সূচি চালু করেছে। রোববার থেকে এ আদেশ কার্যকর হয়। নতুন সময়সূচি অনুযায়ী রাজধানীতে ব্যাংকের সময় সকাল ১০টা থেকে ৬টা করা হলেও ঢাকার বাইরে আগের সময়সূচি (সকাল ৯টা থেকে ৫টা) বহাল রাখা হয়। কিন্তু একই দেশে ব্যাংক সময়সূচি দুই ধরনের হওয়ায় ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেনে বিপত্তি দেখা দেয়। এছাড়া রেমিটেন্সের টাকা গ্রাহকদের কাছে পৌঁছানো ও অনলাইন ব্যাংকিং-এর ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা দেখা দেয়। রোববার সকালে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীরা (ব্যবস্থাপনা পরিচালক) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে এ সমস্যার কথা জানান। বিকেলে বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) ও একই সমস্যার কথা উল্লেখ করে গভর্নরের কাছে একটি চিঠি পাঠায়। পরে সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংক থেকে 'সারা দেশে ব্যাংক সময়সূচি একই হবে'- শীর্ষক সার্কুলার জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০০৬ঘ.