২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া আলাদা আলাদা বাণীতে এসব কথা বলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ কৃষিতে সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। পরিবর্তিত জলবায়ুতে সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে।" পর্যাপ্ত গবেষণা এবং লাগসই প্রযুক্তির আবিষ্কার ও ব্যবহার খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, "বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজ সত্যিকার অর্থেই একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।" "জলবায়ু পরিবর্তনজনিত কারণে কৃষিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ খাত। উদ্ভূত ঝুঁকি মোকাবেলা করে সঙ্কটকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন," বলেন তিনি। শেখ হাসিনা বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ সময়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল। কিন্তু পরবর্তী সরকার সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। দেশে আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।" জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আহ্বানে প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য