ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা সংক্রান্ত তথ্য দেওয়ার লক্ষ্যে এভিস্তা টেকনোলজিস'র সহায়তায় স্টাডিলাইন নামের একটি কল সেন্টারভিত্তিক সেবা চালু করেছে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতে প্রধান অতিধি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যে কোনও গ্রামীণফোন সংযোগ থেকে ২২৫৫ নম্বরে ডায়াল করে স্টাডিলাইন ব্যবহার করা যাবে এবং প্রতিটি কলই হিউম্যান এজেন্ট রিসিভ করবেন।
এ সার্ভিসের মাধ্যমে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়য়ে ভর্তির পদ্ধতি, আইইএলটিএস, স্যাট, জিম্যাট, জিআরই ইত্যাদি পরীক্ষার তথ্য ও অন্যান্য সেবা পাওয়া যাবে।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেদাল জানান, এই তথ্য দেশের যে কোনও জায়গা থেকে যে কোনও মানুষ সংগ্রহ করতে পারবে। শিক্ষাবিষয়ক তথ্য আর ঢাকায় কেন্দ্রীভূত থাকবে না।
"শিক্ষা বিষয়ক তথ্যের জন্য স্টাডিলাইন হবে সবচেয়ে অর্থ ও সময় সাশ্রয়ী এবং সঠিক তথ্যের উৎস", বলেন তিনি।
এ সার্ভিসের জন্য গ্রাহককে প্রথম তিন মিনিটের জন্য ১৫ টাকা ও পরবর্তী প্রতি মিনিটের জন্য ৫ টাকা হারে চার্জ দিতে হবে।
গ্রামীণফোনের নতুন এই সেবা উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গ্রামীণ জনগণের জন্য এ হারে চার্জ পরিশোধ কিছুটা কষ্টকর। তাই কর্তৃপক্ষ ভবিষ্যতে এ চার্জ কমিয়ে আনার চিন্তা করবে বলে আশা করি।
এ উপলক্ষে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন স্টাডিলাইনের মাধ্যমে দেশের সার্বিক আর্থ
bdnews24