২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ, দাবি কৃষি সচিবের

বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ বলে দাবি করেছেন কৃষি সচিব সি কিউ কে মোস্তাক। তবে তিনি স্বীকার করেছেন, সংরক্ষণ ও গুদামজাতের সমস্যার কারণে কিছু খাদ্য আমদানিও করতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত দেশ বলে দাবি করেছেন কৃষি সচিব সি কিউ কে মোস্তাক। তবে তিনি স্বীকার করেছেন, সংরক্ষণ ও গুদামজাতের সমস্যার কারণে কিছু খাদ্য আমদানিও করতে হয়। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কৃষি সচিব বলেন, "বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্ত একটি দেশ। কিন্তু আমাদের সংরক্ষণ ও গুদামজাত করার সমস্যা রয়েছে। তাই প্রতি বছর আমাদের বেশ কিছু পরিমাণ খাদ্য আমদানিও করতে হয়।" প্রাকৃতিক দুর্যোগের কারণে মাঝে-মধ্যেই উৎপাদন ব্যাহত হয় জানিয়ে তিনি বলেন, " কারণ বাংলাদেশ প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ দেশ।" কৃষি সচিব জানান, গত বছর দেশে মোট খাদ্য উৎপাদন ছিল প্রায় তিন কোটি মেট্রিক টন। আর চাহিদা ছিল দুই কোটি ৭০ লাখ টন। এবার চাহিদার বেড়েছে। এর বিপরীতে এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তিন কোটি ৩০ লাখ টন। গত বোরো মৌসুমে বাংলাদেশে মোট বোরোর উৎপাদন ছিল এক কোটি ৮৫ লাখ টন। এবার বোরো মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি ৯০ লাখ টন। আমন মৌসুমেও লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন হওয়ার আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সচেতন করে তোলাসহ বিভিন্ন এলাকায় ফসল উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। বর্তমান বিশ্বে প্রায় একশ' কোটি মানুষ খাদ্য সঙ্কটে রয়েছে উল্লেখ করে মোস্তাক বলেন, "এজন্য মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে কাজ করতে হবে। সরকার এ জন্য উদ্যোগ নিয়েছে।" সংবাদ সম্মেলনে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশ প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইংয়ের পরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার ফারুক উপস্থিত ছিলেন। এড স্পাইকার্স বলেন, "প্রতিবেশী ভারতে এবার খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা থাকলেও এ জন্য বাংলাদেশের তেমন কোনও সমস্যা হবে না। কারণ, বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামে উৎপাদন ভালই হবে। ফলে খাদ্য ঘাটতি দেখা দেওয়ার কোনও আশঙ্কা নেই।" ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দাবি, তাদের আগের আমলে (১৯৯৬-২০০১) দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও পরের সরকার (চারদলীয় জোট) সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। এফএও'র আহ্বানে প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য