ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কম সময়ে বেশি লাভ করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ছোট মূলধনের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়ানোর মাধ্যমে নতুন বিনিয়োগকারীদের ধাঁধায় ফেলছে।
সামপ্রতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ দিনে (৪-১৪ অক্টোবর) কিছুসংখ্যক ছোট মূলধনী প্রতিষ্ঠানের শেয়ারের দাম যুক্তিসঙ্গত কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে।
বুধবার ঢাকার পুঁজিবাজারে (ডিএসই) লেনদেন ও সূচকে নতুন রেকর্ড হয়েছে। এ দিন মোট ১২০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। আগের রেকর্ড ছিল ১১৪৯ কোটি টাকা। এ দিনের সাধারণ সূচক ৩২৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। একদিন আগে তা ছিল ৩২৮০ পয়েন্ট।
এছাড়া, গত তিন মাসে প্রায় দেড় লাখ নতুন বিও একাউন্ট খোলা হয়েছে। মূলত গ্রামীণফোনের শেয়ার ছাড়ার পর বিও একাউন্ট খোলার হার বেড়ে যায়।
ওদিকে গত ১০ দিনে ৫০-৯৯ মিলিয়ন টাকার মূলধনী তিনটি টেক্সটাইল কোম্পানির শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে।
'এ' ক্যাটাগরির মিথুন নিটিং এর প্রতি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। ৪ অক্টোবর তাদের যে শেয়ারের দাম ছিল ৬০৭ টাকা, ১৪ অক্টোবর তা বেড়ে হয় ৭৫০ টাকায়। অথচ প্রতিষ্ঠানটি বড় ধরনের কোনও চুক্তি বা স
bdnews24