২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্প রক্ষায় ঢাকার জোর প্রস্তুতি

বাংলাদেশের পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ আসছে। শ্রীলঙ্কা ও পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশের চেয়ে বেশি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে ঢুকতে। এ জন্য বাংলাদেশের পোশাক শিল্পের সুরক্ষায় জোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা। রিয়াজুল বাশার জানাচ্ছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 02:03 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক শিল্প নিয়ে ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠকে জোর দেন-দরবারের প্রস্ততি নিচ্ছে ঢাকা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পোশাক শিল্প যাতে বাংলাদেশের চেয়ে বেশি সুবিধা নিয়ে সে দেশের বাজারে ঢুকতে না পারে সেজন্যই এ দেন দরবার করা হবে। আগামী ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর জেনেভায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, পাঁচ শতাংশ ট্যারিফ রেটে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পোশাক শিল্প (শুল্ক) যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে বাংলাদেশের পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তবে যুদ্ধ ও অন্যান্য কারণে বাংলাদেশের পোশাক শিল্পের প্রতিযোগী দেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানকে 'ডিশ প্রপরশনেটলি অ্যাফেক্টেড কান্ট্রি' (মাত্রাতিরিক্ত ক্ষতিগ্রস্ত) হিসেবে চিহ্নিত করে এ সুযোগ দেওয়ার আলোচনা চলছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বাজারে এ দু'টি দেশের পোশাক শিল্পের বাছাই করা পাঁচটি করে পণ্য আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ শতাংশ ট্যারিফ রেটে নামিয়ে আনার ব্যাপারে আলোচনা চলছে। বর্তমানে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পোশাক শিল্প ১৫ শতাংশ ট্যারিফ রেইটে যুক্তরাষ্ট্রের বাজারের প্রবেশ করছে। বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ডব্লিউটিও নিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "আমাদের পোশাক শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে ১০ বছরের মধ্যে পাঁচ শতাংশ ট্যারিফ রেটে নেমে আসবে। "আর শ্রীলঙ্কা ও পাকিস্তান যদি পাঁচ বছরের মধ্যে পাঁচ শতাংশ ট্যারিফ রেটে নেমে আসে তাহলে আমাদের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।" জেনেভায় ডব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগেই ১৪ থেকে ১৬ অক্টোবর তানজিনিয়াতে স্বল্পোন্নত দেশের (এলডিসি) বাণিজ্যমন্ত্রীদের বৈঠক হবে। এর প্রস্তুতি জোরদার করতে গঠিত কোর কমিটির প্রধান হলেন মজিবুর রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাকিস্তান ও শ্রীলঙ্কার পোশাক শিল্পের যেসব পণ্য পাঁচ শতাংশ ট্যারিফ সুবিধার আওতায় নামিয়ে আনার প্রস্তাব আছে, বাংলাদেশের পোশাক রপ্তানির ৫০ শতাংশই ওই ধরণের পণ্য। স্বাভাবিকভাবেই এটা কার্যকর হলে দেশের পোশাক রপ্তানিতে একটা ধাক্কা লাগবে।" তিনি জানান, শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের সুবিধা আদায়ের জন্য ডব্লিউটিওতে আগামী বছর পর্যন্ত 'নেগোশিয়েসন' চালাতে পারবে। বৈঠক শেষে ডব্লিউটিও উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সদস্য এবং বাংলাদেশ সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে ট্যারিফ কমানোর ক্ষেত্রে শ্রীলঙ্কা ও পাকিস্তানের পণ্য বাংলাদেশ থেকে যেন বেশি সুবিধা না পায়, সে ব্যাপারে এলডিসির বৈঠকেই উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে কম্বোডিয়া ও নেপালসহ বাংলাদেশের স্বার্থের সঙ্গে অভিন্ন দেশগুলোকে পাশে নিতে হবে।" বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুক্তরাষ্ট্রের বাজারে আগে থেকেই শ্রীলঙ্কা ও পাকিস্তান আমাদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে। তারপর শ্রীলঙ্কায় রাজনৈতিক স্থিতিশীলতার কারণে তাদের প্রবৃদ্ধি অনেক বেশি। এখন এ সুবিধা পেলে বাংলাদেশের পোশাক শিল্প প্রচুর ক্ষতির সম্মুখীন হবে।" এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাণিজ্য ম্ত্রণালয় সুত্রে জানা গেছে, ডব্লিউটিও বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে শতভাগ পণ্য শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করতে দেওয়া, অকৃষি পণ্যের বাজার স