ফেনী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর বিলোনিয়া স্থলবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে রোববার। বিকেল ৩টায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান জেলার পরশুরাম উপজেলার মুহুরীঘাটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন ঘোষণা করেন।
দেশের ১৭তম এ স্থলবন্দর চালুর ফলে ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরার বাণিজ্য ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী, নৌ-পরিবহন সচিব মাসুদ এলাহী, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ এবং ফেনী ও ত্রিপুরার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
আগের শুল্ক স্টেশনটিকেই স্থল বন্দরের রূপ দেওয়া হয়েছে। এ জন্য ১৫ একর ভূমি অধিগ্রহণ করে অবকাঠামো তৈরি করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, "আমরা নেপাল, ভুটানের সঙ্গেও বাণিজ্য করতে চাই। বিলোনিয়ায় অনেক সমস্যা আছে। সড়ক স
bdnews24