২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ১৫টি ভোগ্যপণ্যের দাম তদারকি করছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান বলেছেন, বাজারে দ্রব্যমূল্য কমেছে, ভবিষ্যতে আরও কমবে। এজন্য সরকার বাজারে ১৫টি ভোগ্যপণ্যের দাম তদারকি করছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ব্যসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 03:59 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

চট্টগ্রাম, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---বাণিজ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত লে. কর্নেল ফারুক খান বলেছেন, বাজারে দ্রব্যমূল্য কমেছে, ভবিষ্যতে আরও কমবে। এজন্য সরকার বাজারে ১৫টি ভোগ্যপণ্যের দাম তদারকি করছে। শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে ব্যসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। ফারুক খান বলেন, বিশ্ববাজারের সঙ্গে স্থানীয় বাজারে পণ্যের দাম মিলিয়ে দেখছে সরকার। এ প্রক্রিয়ার ফলে আগামীতে ভোগ্যপণ্যের দাম আরও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। পণ্যমূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকার কঠোরভাবে বাজার তদারকিসহ বেশকিছু পদক্ষেপ নিয়েছে বলেও উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, "স্থানীয় বাজারে পণ্যমূল্য বাড়ার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবহন ব্যয় কমানো এবং ভোগ্যপণ্য আমদানিতে ব্যাংক ঋণের সুদ কমিয়ে ১০ এর নিচে নিয়ে আসার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে।" টিসিবিকে সক্রিয় করার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আর্ন্তজাতিক বাজারে দাম বাড়লে বাজারে পণ্যমূল্য স্বাভাবিক রাখতে সব ধরণের উদ্যোগ নেওয়া হবে। বাণিজ্যমন্ত্রী জিনিসপত্রের দাম কমানো বর্তমান সরকারের এক নম্বর নির্বাচনী অঙ্গীকার একথা উল্লেখ করে বলেন, "দেশে গণতান্ত্রিক সরকার থাকলে দ্রব্যমূল্য কমানো সম্ভব। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপর অনেক পণ্যের দাম কমেছে। ব্যবসায়ীদের ভয় দেখিয়ে বিগত সরকারের মতো আমরা দাম কমাতে বলছি না।" ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, দেশ পরিচালনায় ব্যবসায়ীদের ভূমিকা রয়েছে। বিগত বিএনপি-জামাত সরকারের আমলে এ ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরি করা এ সরকারের লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, সৎভাবে ব্যবসা করলে পণ্যের দাম বাড়ার সম্ভাবনা কম। বাজার ব্যবস্থা স্বাভাবিক ও বাজার ব্যবস্থাপনার উন্নয়নে ব্যবসায়ী, প্রশাসনসহ সবাইকে সমন্বিত ভূমিকা রাখতে হবে। ব্যবসায়ীদের অধিকাংশই সৎ -এ মন্তব্য করে মন্ত্রী বলেন, হাতেগোনা কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ীর কারণে পণ্যের দাম বেড়েছে। এজন্য ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ