২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বাজেট প্রণয়ণের প্রস্তুতি শুরু করেছে এনবিআর

আগামী অর্থ বছরের (২০০৯-১০) বাজেট প্রণয়ণের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে ২ ফেব্র"য়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত খাতভিত্তিক প্রাক বাজেট আলোচনা করবে সংস্থাটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থ বছরের (২০০৯-১০) বাজেট প্রণয়ণের প্রস্তুতি শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে ২ ফেব্র"য়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত খাতভিত্তিক প্রাক বাজেট আলোচনা করবে সংস্থাটি। এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "ইতিমধ্যেই আমরা ২০০৯-১০ অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করে দিয়েছি। অতীতের ধারাবাহিকতায় এবারও সব খাতের প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা ও বিশ্লেষণধর্মী আলাপ-আলোচনার মাধ্যমে রাজস্ব আহরণ বাজেট প্রণয়ন করা হবে।" প্রাক-বাজেট আলোচনায় ওঠা সুপারিশ পর্যালোচনা করে নতুন অর্থ বছরের জন্য একটি 'সুষম' বাজেট প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এদিকে রোববার সন্ধ্যায় এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ ফেব্র"য়ারি কৃষি ও পোল্ট্রি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে খাতভিত্তিক প্রাক-বাজেট আলোচনা শুরু হবে। ৮ মার্চ কাগজ, মুদ্রণ প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শেষ হবে। এ সব আলোচনায় ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং এনবিআরের আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এসকে/২২৫৩ঘ.