২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের জন্য বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করবে সরকার

'প্রবাসী ব্যাংক' নামে একটি অলাভজনক ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। প্রবাসীদের অর্জিত অর্থ বৈধভাবে দেশে আনা এবং উৎপাদনমূখী খাতে ব্যবহার হবে এর লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 03:12 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রবাসী ব্যাংক' নামে একটি অলাভজনক ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার। প্রবাসীদের অর্জিত অর্থ বৈধভাবে দেশে আনা এবং উৎপাদনমূখী খাতে ব্যবহার হবে এর লক্ষ্য। ইতোমধ্যেই এ ব্যাংক প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে দ্রুতই এর কার্যক্রম শুরু করা হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর পরামর্শে এ ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সভাপতি গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। মন্ত্রী পরে বলেন, বায়রার পক্ষ থেকে সভায় ২৮টি বিষয় উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশে শ্রমিক পাঠানোর তিন বছর আগে নির্ধারিত অভিবাসন ফি পুনর্নির্ধারণ, জনশক্তি রপ্তানির বাজার স