২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিস্টেম লস কমাতে পারলে ডিপিডিসির দাম বাড়াতে হবে না

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বর্তমান সিস্টেম লস ২২ শতাংশ। এ ক্ষতি কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনা গেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে ডিপিডিসির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এক উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 05:06 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) বর্তমান সিস্টেম লস ২২ শতাংশ। এ ক্ষতি কমিয়ে ১৫ থেকে ১৬ শতাংশে নামিয়ে আনা গেলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হবে না। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে ডিপিডিসির বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর এক উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত বছরের ডিসেম্বর মাসে ডিপিডিসি বিইআরসির কাছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৪ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দেয়। সভায় পেট্রোবাংলার প্রকৌশলী তাজুল ইসলাম বলেন, "ডিপিডিসির এখন যে সিস্টেম লস আছে তা কমিয়ে আনা গেলে বিদ্যুতের দাম বৃদ্ধির কোনো প্রয়োজন নেই।" অভিজ্ঞজনরা বলেন, প্রক্রিয়াগত ত্র"টির জন্য বিদ্যুতের সিস্টেম লস হিসেবে যে ক্ষতি দেখানো হয় তার বড় অংশই আসলে চুরি। পাওয়ার সেলের ডেপুটি ডিরেক্টর মিজানুর রহমান শহরে সিস্টেম লস কমানোর কাজ তুলনামূলকভাবে ধীর গতিতে হয়ে থাকে এ যুক্তি দেখিয়ে বলেন, "এজন্য সিস্টেম লসের ওপর নির্ভর করে বিদ্যুতের দাম ঠিক করা যায় না। তবে সিস্টেম লস কমানোর একটি টার্গেট ডিপিডিসিকে ঠিক করতে হবে।" অর্থ মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিক জুবায়ের বলেন, সিস্টেম লস কমানোর পাশাপাশি কোম্পানির দক্ষতা বৃদ্ধির ওপরেও জোর দিতে হবে বলে মত দেন। সিদ্দিক জুবায়ের বলেন, ডিপিডিসিকে কোম্পানি করা হয়েছে এর দক্ষতা বৃদ্ধির জন্য। এজন্য সিস্টেম লস কমিয়ে বিদ্যুতের দাম ১৪ শতাংশের চেয়েও কম বাড়ানোর প্রস্তাব করা উচিত। "এত দ্রুত" সিস্টেম লস কমিয়ে আনা সম্ভব নয় মন্তব্য করে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ জানান, তারা তিন বছরের জন্য একটি লক্ষ্যমাত্রা ঠিক করেছেন। বিইআরসির চেয়ারম্যান গোলাম রহমান জানান, তারা ডিপিডিসির প্রস্তাবটি বিবেচনার জন্য গ্রহণ করেছেন। আগামী ৪ ফেব্র"য়ারি সকাল ১১টায় এ বিষয়ে গণশুনানি করা হবে। এতে অংশ নিতে হলে আগামী ২২ জানুয়ারির মধ্যে বিইআরসির কাছে আবেদন করতে হবে। এছাড়া লিখিত মতামত দেওয়া যাবে ২৮ জানুয়ারি পর্যন্ত। যেকোনো ব্যক্তি বা সংস্থা এ গণশুনানিতে অংশ নিতে পারবেন। সভায় আরো উপস্থিত ছিলেন কমিশনের সদস্য খলিলুর রহমান, ইমদাদুল হক, মোখলেছুর রহমান, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, আশুগঞ্জ বিদ্যুৎ বিতরণ কোম্পানি, এফবিসিসিআই ও ডিপিডিসির প্রতিনিধিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৫৫ঘ.