চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এ বছরের ৭ ফেব্র"য়ারি থেকে শুরু হচ্ছে সপ্তদশ চট্টগ্রাম আর্ন্তজাতিক বাণিজ্য মেলা।
নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় মাসব্যাপী এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চট্টগ্রাম চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চেম্বার পরিচালকদের সভায় মেলা পরিচালনার জন্য একটি প্রস্তুতি কমিটিও গঠন করা হয়।
তিনি জানান, চেম্বার পরিচালক এস এম আবু তৈয়বকে মেলা প্রস্তুতি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া সৈয়দ আহসানুল হক, আবদুল মালেক ও শাহীন আলমকে কো চেয়ারম্যান করা হয়।
কমিটির সদস্যরা হলেন: ফাহিম আহমেদ ফারুক, মঈনুদ্দিন আহমেদ, এ.কে.এম. আক্তার হোসেন, এমদাদুল হক চৌধুরী, ওয়াছিউর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়েব রিয়াদ, এ. এস. এম. কায়সার আলী ও বেনজীর চৌধুরী নিশান।
চেম্বার সভাপতি ও সাংসদ এম. এ. লতিফ, সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম ও সহ-সভাপতি এস. এম. শফিউল হককে কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১০১ঘ.
bdnews24