২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে: ইয়াজউদ্দিন

নবম সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চতুর্দশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।" বিএনপি নির্বাচনের ফল প্রত্যাখান করার দুদিন পর বিগত চারদলীয় জোট সরকার মনোনীত রাষ্ট্রপতি এ মন্তব্য করলেন। ইয়াজউদ্দিন বলেন, "বক্তব্যের শুরুতেই আমি ২৯শে ডিসেম্বর ২০০৮ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং সেই সঙ্গে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এ নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হয়েছে এবং যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।" নির্বাচিত সরকার শিগগিরই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, "সা