২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানান্তরসহ টেলিফোনের বেশকিছু চার্জ কমছে

টেলিফোন স্থানান্তর চার্জ কমিয়ে ঢাকায় ৫০০ টাকা এবং অন্যান্য স্থানে ৩০০ টাকা করা হয়েছে। ১ অক্টোবর থেকে নতুন চার্জ কার্যকর হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ ছাড়াও নাম পরিবর্তন ফি, ডব্লিউএলএল (অয়্যারলেস লোকাল লুপ) সংযোগ ফি এবং আই এস ডি এন (ভিডিও কনফারেন্সিং সুবিধা) চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিফোন স্থানান্তর চার্জ কমিয়ে ঢাকায় ৫০০ টাকা এবং অন্যান্য স্থানে ৩০০ টাকা করা হয়েছে। ১ অক্টোবর থেকে নতুন চার্জ কার্যকর হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এ ছাড়াও নাম পরিবর্তন ফি, ডব্লিউএলএল (অয়্যারলেস লোকাল লুপ) সংযোগ ফি এবং আই এস ডি এন (ভিডিও কনফারেন্সিং সুবিধা) চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে টোল ফ্রি নম্বর চালু করা হবে। এ নম্বরে কল করলে কলকারীর কোন টাকা খরচ হবে না। বৃহস্পতিবার বিটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পরিচালকদের সভায় টোল ফ্রি নম্বর চালুর সিদ্ধান্ত হয়েছে। এ নম্বর হবে ০৮০০******। টোল ফ্রি এ নম্বরে কল করার জন্য কলকারী গ্রাহককে বিল দিতে হবে না। টেলিফোন স্থানান্তর চার্জ আগে ঢাকা ও চট্টগ্রামে ছিল এক হাজার টাকা। উপজেলা পর্যায়ে ছিল ৫০০ টাকা ছিল। নাম পরিবর্তন ফি কমিয়ে ঢাকায় ৫০০ টাকা, চট্টগ্রাম ও অন্যান্য জেলায় ৩০০ টাকা এবং দেশের সব উপজেলায় ১০০ টাকা করা হয়েছে। আগে এ ফি ঢাকা ও চট্টগ্রামে এক হাজার টাকা, অন্যান্য জেলায় ৫০০ টাকা এবং উপজেলাগুলোতে ৩০০ টাকা ছিল। ডব্লিউএলএল সংযোগ ফি ৫ হাজার ১০০ টাকা থেকে কমিয়ে দেড় হাজার টাকা করেছে বিটিসিএল। আইএসডিএন ফি ৩০ হাজার টাকা থেকে কমিয়ে ১৫ হাজার ৯২০ টাকা করা হয়েছে। এর আগে গত জুলাই মাসে টেলিফোনের কলচার্জ ও সংযোগ ফি কমিয়েছিল বিটিসিএল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২২২৩ ঘ.