২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজীভাব ধরে রাখতে পারেনি পুঁজিবাজার

সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় আগের দিন চাঙাভাব থাকলেও সোমবার সাদামাটাভাবে দিন পার করেছে পুঁজিবাজার। ব্যাংক, বীমা ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমায় এমনটি হয়েছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা। তবে এদিন বিদ্যুৎ কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় আগের দিন চাঙাভাব থাকলেও সোমবার সাদামাটাভাবে দিন পার করেছে পুঁজিবাজার। ব্যাংক, বীমা ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমায় এমনটি হয়েছে বলে জানিয়েছে বাজার সংশ্লিষ্টরা। তবে এদিন বিদ্যুৎ কোম্পানি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে ডিজিইএন বা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ শেয়ার সূচক ৯ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ২৮৬৬ দশমিক ৩৪ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে হয়েছে ২৩৭৫ দশমিক ৭৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে ২৩৭৫ দশমিক ৭৫ পয়েন্ট হয়। ডিএসইতে এদিন ৪০১ কোটি টাকার ৩ কোটি ২ লাখ ৮৪ হাজার ২৭৬টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত ছিল ১৩টির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার টাকার ৬২ লাখ ২৩ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮৪টির দাম কমেছে এবং পাঁচটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে ৮৬৭৪ দশমিক ০২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ কমে হয়েছে ৫৬৬৩ দশমিক ৫৫ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ২৩ দশমিক ৫৮ পয়েন্ট বা দশমিক ৩০ শতাংশ কমে ৭৫৯৭ দশমিক ৯৭ পয়েন্ট হয়। ডিএসইতে টানা পঞ্চম সপ্তাহের মতো লেনদেন তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ৪ দশমিক ৪৩ শতাংশ কমে হয়েছে ৪৭৩ টাকা ৫০ পয়সা। গ্রামীণ ওয়ান: স্কিম টু'র শেয়ারের দাম এক দশমিক ৫১ শতাংশ কমে ৬৪ টাকা ৯০ পয়সা হয়। সোমবারই বাজারে আসা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ারের দাম ১৯৩ টাকা ২৫ পয়সায় দিনশেষ করে। দিনের শুরুতে ব্যাংকটির শেয়ারের দাম ছিল ১৮৫ টাকা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ৫ দশমিক ২৯ শতাংশ কমে ১৬ টাকা ২৯ পয়সা হয়। এসিআইয়ের শেয়ার এক দশমিক ৭৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৩ টাকা ২০ পয়সা। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকোর শেয়ারের দাম কমেছে। সামিট পাওয়ার ও প্রাইম ফিন্যান্সের শেয়ারের দাম বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/১৭৪২ ঘ.